কর জালিয়াতির ঘটনায় দোষী সাব্যস্ত ইটালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনিকে পার্লামেন্ট থেকে বহিষ্কারে একটি বিশেষ সিনেট প্যানেল ভোট দিয়েছে। ইটালির সিনেটের নির্বাচন ও পার্লামেন্টারি দায়মুক্তি কমিটি শুক্রবার দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেয়। তবে এ ব্যাপারে চলতি মাসের মধ্যেই সিনেটে পূর্ণ ভোটাভুটি হবে। সিলভিও বার্লুসকোনি এই সিদ্ধান্তকে রাজনৈতিক রায় বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, আজ আইনের শাসনের মূল নীতি প্রত্যাখ্যাত হয়েছে। এটি গণতন্ত্রের প্রতি একটি আঘাত।—খবর সিনহুয়ার।
