মিয়ানমারের ক্ষমতাসীন ইউনিয়ন সলিডারিটি এন্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) শনিবার সতর্ক করে দিয়ে বলেছে, ২০০৮ সালের সংবিধান রহিত ও পরিবর্তন করা হলে দেশ ভয়াবহ ও খারাপ পরিস্থিতির দিকে এগিয়ে যাবে।
দলের সংবিধান সংশোধন কমিটি ঘোষণা করেন, দেশ ও মানুষ এ পদক্ষেপের ক্ষতিগ্রস্ত হবে। মাযানমারের সংসদের ডেপুটি স্পিকারকে চেযারম্যান করে জুলাই মাসে ১০৯ সদস্যের একটি সংবিধান পর্যালোচনা কমিটি গঠন করা হয। এই কমিটিতে সংসদের উভয় দলের সদস্য, রাজনৈতিক দল ও সামরিক সদস্যগণ আনুপাতিক হারে ঐ কমিটিতে প্রতিনিধিত্ব করবেন।
