বাসের চাকায় পিষ্ট হয়ে ১ জনের মৃত্যু

আপডেট : ০৫ অক্টোবর ২০১৩, ২১:১১
বরগুনার পরীরখাল এলাকায় গতকাল শনিবার সন্ধ্যায় বাসের চাকায় পিষ্ট হয়ে আ. মজিদ মোল্লা (৬০) নামে এক রিকশা যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় উত্তেজিত জনতা বাসটিকে পুড়িয়ে দিলে বাস মালিক ও শ্রমিকরা সমাবেশ করে বরগুনা জেলার সকল রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেন। জানা যায়, বরগুনার বিভিন্ন রুটে চলাচলকারী অধিকাংশ বাসেরই ফিটনেস এবং ব্লু-বই নেই। গাড়ীগুলো জরাজীর্ণ। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা।