বেনাপোলে পুলিশ ও সন্ত্রাসী গুলি বিনিময়

আপডেট : ০৫ অক্টোবর ২০১৩, ২১:১২
বেনাপোলের কাগজপুকুর গ্রামে শনিবার ডিবি পুলিশের সাথে সন্ত্রাসী আমিরুল বাহিনীর গুলি বিনিময় হয়েছে। এক ঘন্টা গুলি বিনিময়ের পর অস্ত্র ও গুলিসহ গুলিবিদ্ধ অবস্থায় বাহিনী প্রধান আমিরুলকে আটক করেছে ডিবি পুলিশ। ডিপি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, কাগজ পুকুর গ্রামের একটি মাঠে আমিরুল তার বাহিনী নিয়ে বৈঠক করছেন। এ ধরনের সংবাদ পেয়ে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালালে আমিরুল বাহিনীর লোকজন পুলিশকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি করে। এসময় ডিপি পুলিশ পাল্টা গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে আমিরুল মাটিতে লুটিয়ে পড়লে তার সাথে থাকা অন্যরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ আমিরুলকে আটক করে তার কাছ থেকে ১টি পিস্তল ১ রাউন্ড গুলি ও ৪টি হাত বোমা উদ্ধার করা হয়।