বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার সকালে বরগুনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। জেলা যুবদল জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শেষে প্রেসক্লাব চত্বরে সমাবেশে মিলিত হয়।
জেলা যুবদলের সভাপতি তালিমুল ইসলাম পলাশের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লা, কেন্দ্রীয় বিএনপির সদস্য নজরুল ইসলাম মোল্লা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রেজবুল কবির, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল হালিম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক রফিকউজ্জামান রফিক, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মুরাদুজ্জামান টিপন, আহসান হাবীব স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুল ইসলাম স্বপন প্রমুখ।
বক্তারা বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মাহবুবের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান। আজ রবিবার খন্দকার মাহবুব হোসেনকে মামলা থেকে অব্যাহতি না দিলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
