রংপুরে গণপিটুনিতে দুই ডাকাতের মৃত্যু

আপডেট : ০৫ অক্টোবর ২০১৩, ২১:১৩
রংপুর সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ডের মন্থনা মসজিদ এলাকা থেকে গত শুক্রবার রাতে স্বপন নামে এক মোটর সাইকেল আরোহীর গতি রোধ করে কয়েকজন ডাকাত। আরোহীকে বেদম মারধর করে মোটর সাইকেল ছিনিয়ে যায়। এতে স্থানীয় লোকজন ডাকাতদের ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই সাজু (৪৮) ও গতকাল শনিবার দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় বাদশা মিয়া (৪০) নামে দুই ডাকাত মারা যায়।