চট্টগ্রামে মুক্তিযোদ্ধার পরিবারে জনতা ব্যাংকের সহায়তা
চট্টগ্রাম অফিস \ চট্টগ্রামের ১৮ অসচ্ছল খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের পরিবারকে ৩১ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে জনতা ব্যাংক। সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের মুক্তিযোদ্ধাদের এই সহায়তা প্রদান করা হয়। চেক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের চট্টগ্রাম বিভাগের জিএম মো. হেলাল উদ্দিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক অধ্যাপক মোহাম্মদ মঈনুদ্দিন, ডিএমডি মো. মোশাররফ হোসেন চৌধুরী, পরিচালক অধ্যাপক ড. নিতাই চন্দ্র নাগ, ব্যাংকের কোম্পানী সেক্রেটারী মোসাদ্দেক-উল-আলম প্রমুখ।
রামুর মরিচ্যায় ইয়াবাসহ ৩ জন আটক
রামু (কক্সবাজার) সংবাদদাতা \ কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামুর মরিচ্যা যৌথ চেকপোষ্টের বিজিবি সিএনজি গাড়িতে তল্লাশী চালিয়ে গত শুক্রবার ১০০ পিস ইয়াবাসহ ৩ ব্যক্তিকে আটক করেছে। আটককৃত মিজানুর রহমান (৩০), নুরুল আবছার (২৮) ও আব্দুর রহিম (২২) টেকনাফ উপজেলার হ্নীলার বাসিন্দা বলে বিজিবি নিশ্চিত করেছে। ভ্রাম্যমাণ আদালত মিজানকে ১ বছর ও আবছার, আব্দুর রহিমকে ৩ দিন করে সাজা প্রদান করেন।
ত্রিশালে জাতীয় পাটির কর্মীসভা
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা \ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার লক্ষ্যে পৌর ওয়ার্ড কমিটি গঠনে ময়মনসিংহের ত্রিশালে গত শুক্রবার পৌর জাতীয় পার্টির এক কর্মীসভা পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এম এ হান্নান। পৌর জাতীয় পার্টির আহবায়ক ফজলুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা জাতীয় পার্টির সভাপতি ইঞ্জিনিয়ার সুরুজ আলী মন্ডল, সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুর রউফ, এডভোকেট আব্দুল বারী, সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার তপন, পৌর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আবুল কালাম প্রমুখ ।
ফুলবাড়িতে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা
ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা \ দিনাজপুরের ফুলবাড়ি পুলিশ প্রশাসনের উদ্যোগে গত শুক্রবার থানা চত্বরে উপজেলার আইন-শৃঙ্খলা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম খানের সভাপতিত্বে আয়োজিত আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) গোলাম আজাদ, ফুলবাড়ি সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) সুশান্ত সরকার, শিক্ষানবিশ এএসপি জাহাঙ্গীর আলম ও মো. সাজ্জাদ হোসেন।
দর্শনায় নৌকা বাইচ অনুষ্ঠিত
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ মাথাভাঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার পারকৃষ্ণপুরের প্রত্যয় যুব সংঘের আয়োজনে দর্শনার জিরাট খেয়াঘাট থেকে পারকৃষ্ণপুর ব্রীজ ঘাট পর্যন্ত এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। এতে ৫টি দল অংশ নেয়। এ নৌকা বাইচে পারকৃষ্ণপুর গ্রামের হবা হালদারের দল প্রথম হয়। একই গ্রামের কৃষ্ণ হালদারের দল দ্বিতীয় এবং বদে হালদারের দল এতে তৃতীয় হয়। নৌকা বাইচ কমিটির সভাপতি আইয়ুব আলী রাজু জানান, ‘ঐতিহ্যকে ধরে রাখতে প্রতিবছরের মতো এবারও নৌকা বাইচের আয়োজন করা হয়েছে।’ এ সময় উপস্থিত ছিলেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের চেয়ারম্যান জাকারিয়া আলম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিউল্লাহ।
ইসলামপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সভা
ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা \ আগামী ১০ অক্টোবর ইসলামপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেছে স্থানীয় প্রশাসন। জামালপুরের জেলা প্রশাসক দেলোয়ার হায়দারের সভাপতিত্বে গত শুক্রবার প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি ছিলেন-স্থানীয় এমপি আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল। উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসাইন আকন্দের পরিচালনায় সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, জেলা ও উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে সরকারি কর্মকর্তা ও চেয়ারম্যানদের সরকারের বিভিন্ন সুবিধা ভোগী এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের স্কুল- কলেজের ছাত্রছাত্রী উপস্থিত থাকার জন্য বলা হয়।
চাটমোহরে বাড়িঘরে সন্ত্রাসী হামলা ও ভাংচুর
চাটমোহর (পাবনা) সংবাদদাতা \ চাটমোহর পৌর এলাকার আফ্রাতপাড়া মহল্লায় এক পৌর কাউন্সিলরের নেতৃত্বে গত শুক্রবার সকাল ৬টার দিকে বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মহিলাসহ ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আফ্রাতপাড়া মহল্লার শহিদুল ইসলাম ও হযরত আলীর বসতবাড়িতে পৌর কাউন্সিলর মুকুল, রাঙা, হেলাল, চাঁদ আলীর নেতৃত্বে ৩০/৩৫ জন সশস্ত্র ব্যক্তি হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে থানায় পৃথক দু’টি মামলা হয়েছে।
মদনে বিএনপির কর্মীসভা ও যোগদান অনুষ্ঠান
মদন (নেত্রকোনা) সংবাদদাতা \ গত শুক্রবার উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপির কর্মীসভা ও যোগদান অনুষ্ঠান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরের গ্রামের বাড়ি উপজেলার বাড়ীভাদেরা গ্রামে অনুষ্ঠিত হয়। সভার প্রথমে যোগদান পর্বে উপজেলা আওয়ামী লীগ নেতা শিল্পপতি জহিরুল ইসলাম ফারুক এবং নায়েকপুর ইউপি যুবলীগ নেতা রেনু মেম্বার উপজেলা বিএনপিতে যোগদান করেন। বিএনপির সভাপতি এম, এ হারেছের সভাপতিত্বে পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন খান।
পঞ্চগড়ে এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন
পঞ্চগড় প্রতিনিধি \ পঞ্চগড়ে স্বীকৃতিপ্রাপ্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। গতকাল শনিবার মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করেন। এতে পঞ্চগড় নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আবু বক্কর মো. এরশাদুল হকসহ বিভিন্ন উপজেলার শিক্ষক নেতারা বক্তব্য রাখেন ।
পাকুন্দিয়ায় স্কুল কমিটির সভাপতি নির্বাচন
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন মো.আলতাব হোসেন। ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন আলতাব হোসেন, কামাল আহমেদ বঙ্গা, নূরুল হক, কাজল মিয়া, মিমি আক্তার (সংরক্ষিত)। অপরদিকে শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন মুর্শিদউদ্দিন, ছিদ্দিকুর রহমান, সাদেকা আক্তার (সংরক্ষিত) ।
কয়লা উত্তোলনের দাবিতে বিরামপুরে মানববন্ধন
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা \ বিরামপুর, পার্বতীপুর , নবাবগঞ্জ ও ফুলবাড়ী উপজেলায় বিস্তৃত কয়লা ক্ষেত্র থেকে দ্রুত কয়লা উত্তোলনের মাধ্যমে এলাকার মানুষের জীবনমানের উন্নয়ন করার দাবিতে বিরামপুরের সর্বস্তরের নারী-পুরুষরা মানববন্ধন করেছে। গতকাল শনিবার এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিল জোবায়দুর রহমান জুয়েল, আওয়ামী লীগ নেতা আকরাম হোসেন, উত্তরবঙ্গ খনিজ সম্পদ রিপোর্টার্স ফোরামের কেন্দ্রীয় সভাপতি মোরশেদ মানিক, দিনাজপুর ক্ষেত-মজুর সমিতির সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।
সৈয়দপুরে লায়ন্স ক্লাবের সেবা সপ্তাহ
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ লায়ন্স ক্লাব সৈয়দপুর ও লায়ন্স ক্লাব অব সৈয়দপুর গেটওয়ে জেলা-৩১৫ এ ২ আয়োজনে অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে। গত শুক্রবার বর্ণাঢ্য র্যালি বের করা হয়। রিজিয়ন চেয়ারপার্সন লায়ন সাংবাদিক আমিনুল হক ও নীলফামারী জেলার শ্রেষ্ঠ করদাতা সাইদুর রহমান সরকার যৌথভাবে র্যালির যাত্রা উদ্বোধন করেন। গতকাল শনিবার সৈয়দপুর-দিনাজপুর বাইপাস সড়কে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জোন চেয়ারপার্সন লায়ন লিয়াকত হোসেন।
নন্দীগ্রামে ছাত্রদলের অফিস উদ্বোধন
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি \ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাজগ্রাম ইউনিয়নের চৌমোহনী বাজারে গত শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আঞ্চলিক অফিস উদ্বোধন করেন বগুড়া-৪ আসনের এমপি পদে মনোনয়ন প্রত্যাশি ও জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক উপাধ্যক্ষ ফজলে রাব্বী তোহা। ছাত্রদল নেতা শিহাব উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সহ-সভাপতি ফারুকুল ইসলাম, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক আ. মোমিন উজ্জল, পৌর ছাত্রদলের সভাপতি শাহ প্রমুখ।
কোটালীপাড়ায় সাদাছড়ি বিতরণ
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বেসরকারি সংস্থা বিশ্ব মানবকল্যাণ প্রচেষ্টার পক্ষ থেকে দৃষ্টি প্রতিবন্ধিদের মাঝে সাদাছড়ি বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার লায়ন্স ক্লাব অফ ঢাকা দিপিকা ও প্রধানমন্ত্রীর কৃষি বিষয়ক পরামর্শক এইচ এম ইসমাইল খানের সহযোগিতায় ৫০ জন দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে সাদাছড়ি বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিকাইল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাদাছড়ি বিতরণ করেন।
নোয়াখালীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মানববন্ধন
নোয়াখালী প্রতিনিধি \ দেশের স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি) এমপিওভুক্তির দাবিতে গতকাল শনিবার মানববন্ধন ও সমাবেশ করেছে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ঐক্যজোট নোয়াখালী জেলা শাখা। এ সময় সমাবেশে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা কমিটির সভাপতি কাজী মুহাম্মদ নুরুল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সেক্রেটারী অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, সহ-সভাপতি মো. আবদুল করিম, অধ্যক্ষ মো. জহির উদ্দিন স্বপন প্রমুখ বক্তব্য রাখেন।
সুজানগরে বিএনপি নেতার গণসংযোগ
সুজানগর (পাবনা) সংবাদদাতা \ দশম জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনে বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য একেএম সেলিম রেজা হাবিব গতকাল শনিবার ব্যাপক গণসংযোগ করেন। দলীয় সূত্র জানায়, তিনি ওই দিন সকালে দুই শতাধিক নেতা-কর্মী নিয়ে পায়ে হেঁটে সুজানগরের অধিকাংশ গ্রামে গণসংযোগ শুরু করেন। গণসংযোগকালে তিনি এলাকাবাসীর সাথে কুশলাদী বিনিময় করে দোয়া প্রার্থনা করেন।
টাঙ্গাইলে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদ
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ টাঙ্গাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও টাঙ্গাইল প্রেসক্লাবের সহ-সভাপতি এবং প্রথম আলোর টাঙ্গাইল প্রতিনিধি কামানাশিষ শেখরের উপর সন্ত্রাসী হামলা হয়েছে গত শুক্রবার। সাংবাদিক শেখরের উপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শনিবার সাংবাদিকরা এক প্রতিবাদ সভা করেন। এতে সভাপতিত্ব করেন মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইত্তেফাক এবং মোহনা টেলিভিশনের মির্জাপুর সংবাদদাতা মীর আনোয়ার হোসেন টুটুল। বক্তব্য রাখেন, সালাউদ্দিন আহমেদ বাবর, শাহ বজলুর রশিদ বিজু প্রমুখ।
রাজাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা \ ঝালকাঠির রাজাপুরের আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, মেধাবী ও দরিদ্র ছাত্রীদের বৃত্তি প্রদান করেছে কলেজ কর্তৃপক্ষ। গতকাল শনিবার সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আব্দুল আউয়াল ইঞ্জিনিয়ার। কলেজ অধ্যক্ষ জাহিদ হোসেন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা আক্তার, কলেজ দাতা সদস্য আলহাজ্ব জোহরা আফরোজ।
আত্রাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি \ নওগাঁর আত্রাই উপজেলার শিমুলিয়া গ্রামে ব্র্যাক পল্লী সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার এ উপলক্ষে ব্র্যাক পল্লী সমাজের সভানেত্রী হেলেনা বেগমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আত্রাই উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন বাবর। এছাড়া বক্তব্য রাখেন ব্র্যাকের মাঠ সংগঠক রেজাউল করিম ছিদ্দিকী, ইউপি সদস্য শহিদুল ইসলাম বল্টু, খলিলুর রহমান, মিন্টু সরদার, হাফিজুর রহমান, সাংবাদিক মুজাহিদ খান প্রমুখ।
