হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৭০ কার্টন বিদেশি সিগারেটসহ কামাল নামে এক যাত্রীকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
এপিবিএন’র সিনিয়র সহকারী পুলিশ সুপার এহতেশামুল হক জানান, শনিবার বেলা আড়াইটার দিকে বিমানবন্দরে আগমনীর (এরাইভাল) এক নম্বর টার্মিনাল থেকে ব্যাংকক এয়ারের টিজি ফ্লাইটের যাত্রী কামালকে আটক করা হয়। তিনি আরো জানান, উদ্ধারকৃত সিগারেটের মূল্য আনুমানিক ৩ লাখ টাকা। এ ব্যাপারে বিমানবন্দর থানায় মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃত কামালের গ্রামের বাড়ি ফেনীর পরশুরামে।
