ফোকাস

প্রথম জন্মদিনে

আপডেট : ০৬ অক্টোবর ২০১৩, ২০:০৬
রকস্টার শাফিন আহমেদের ছোটপুত্র রেহান। শিল্পীর ফেসবুক পেজ খুললেই নানান অনুষঙ্গেই পাওয়া যায় তার প্রিয় সন্তানের খোঁজখবর। গত শনিবার ছিল প্রিয় পুত্রের প্রথম জন্মদিন। সন্তানের প্রথম জন্মদিনে পিতা-মাতা বরাবরই খানিক ভালোবাসার বাড়াবাড়ি থাকে। এমনটাই ছিল শাফিনপুত্র রেহানের জন্মদিনেও। এ দেশে জন্মদিন সেলিব্রেট করার অনবদ্য গান গেয়েছেন শাফিন আহমেদ ‘আজ জন্মদিন তোমার’ শিরোনামে। সন্তানের জন্মদিনেও হয়তো পিতা গুনগুনিয়ে গেয়েছেন এই গান।