এ সময়ের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সজল ও লাক্স তারকা মেহজাবিন একাধিকবার একসঙ্গে বিভিন্ন নাটক-টেলিফিল্মে অভিনয় করেছেন। আবারও তারা একসঙ্গে অভিনয় করলেন। অন্যান্য ঈদের মতো এবারের ঈদেও সজলকে পাওয়া যাবে প্রতিটি চ্যানেলে প্রায় প্রতিটি দিনেই। অন্যদিকে, প্রতিযোগিতায় শখ-সারিকাকে পেছনে ফেলে অনেকাংশেই এগিয়ে এসেছেন মেহজাবিন। দর্শক গ্রহণযোগ্যতাও পেয়েছেন বেশ। সম্প্রতি তারা দু’জন সালাউদ্দিন সেলিমের রচনা এবং রিশিতা জাহানের পরিচালনায় ‘গরু যখন গুরু’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন। রতন চরিত্রে অভিনয় করেছেন সজল এবং রুপা চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন। আসছে ঈদে নাটকটি প্রচার হবে। এতে আরও অভিনয় করেছেন—হান্নান শাহ শেলী, নাবিলা নাসরিন, বুলবুল আহমেদ জয়।
