শুরু হলো ‘দুরন্ত’ ব্যান্ডের পথচলা

আপডেট : ০৬ অক্টোবর ২০১৩, ২০:০৭
সম্প্রতি যাত্রা শুরু করল নতুন ব্যান্ডদল ‘দুরন্ত’। এ ছাড়া ব্যান্ড ম্যানেজার হিসেবে রয়েছেন নাট্যকার-গীতিকার রেজাউর রহমান রিজভী। ব্যান্ডের মূল ভোকাল হিসেবে রয়েছেন জনপ্রিয় মিউজিক কম্পোজার রাকিব মোসাব্বির। রিজভী বলেন, ‘আমরা মূলত টিভি শো ও ওপেন এয়ার কনসার্টে লাইভ পারফর্মেন্স করব।’ দুরন্ত ব্যান্ডের বর্তমান লাইন-আপ হলো—রাকিব মোসাব্বির (ভোকাল ও কি-বোর্ড), রানা আকন্দ (লিড গিটার), আদর রহমান মিঠু (বেজ গিটার), আলনূর পাবেল (ড্রামস) ও রেজাউর রহমান রিজভী (ব্যান্ড ম্যানেজার)। ব্যান্ডের সঙ্গে অতিথি মিউজিশিয়ান হিসেবে থাকবেন সেলিম (ভায়োলিন), বাবু (বাঁশি) ও খোকন ইসলাম (কি-বোর্ড)। এ ছাড়া ব্যান্ডের অফিশিয়াল ফটোগ্রাফার হিসেবে রয়েছেন অপূর্ব খন্দকার।