সিডি চয়েসের ব্যানারে আসছে ঈদে প্রকাশিত হচেছ মনমি’র একক ব্যয়বহুল এ্যালবাম ‘স্বপ্নডানা’। মনমি’র সাথে সহশিল্পী হিসেবে কাজ করেছে এ সময়ের কয়েকজন গায়ক যেমন কাজী শুভ, ইমরান, তৌসিফ, অয়ন, ইলিয়াস, আরিফ, সাব্বির, অনিক। গান লিখেছেন রবিউল ইসলাম জীবন, শেখ সুমন এমদাদ, রেজাউর রহমান রিজভী, জীবন মাহমুদ, লিমা খান, রবি, গাজী তানভীর। সংগীত পরিচালনায় ছিলেন রাফি, ইমরান, অয়ন, অনিক, রাকিব মোসাব্বির ও তৌসিফ। এ্যালবামে সর্বমোট গান থাকছে ১১টি। ইতিমধ্যে ‘দু’হাত কেন বাড়ালে’ গানটির মিউজিক ভিডিও বিভিন্ন চ্যানেলে প্রচারিত হচ্ছে। এ প্রসঙ্গে মনমি বলেন, ‘সবার দোয়া নিয়েই ভালো কিছু কাজ করতে চাই। সেই লক্ষেই এগোচ্ছি। আশা করি আমার ‘স্বপ্নডানা’ অ্যালবামটিও সবার কাছে গ্রহণযোগ্য হবে। অ্যালবাম প্রসঙ্গে সিডি চয়েজের কর্ণধার গীতিকার সুমন এমদাদ বলেন, ‘নতুন শিল্পীদের প্রমোট করার ব্যাপারে আমরা সব সময় নিরলস চেষ্টা করে থাকি। এই অ্যালবামটিতেও মেলোডিয়াস কিছু গান শ্রোতারা পাবেন। একজন সুকণ্ঠী হিসেবে মনমি খুব অল্প সময়েই তার জায়গা তৈরি করতে পারবে বলে আমার বিশ্বাস।’
