আরটিভিতে ৭ চোর

আপডেট : ০৬ অক্টোবর ২০১৩, ২০:০৮
এবার চোর হয়ে আরটিভিতে আসছেন জনপ্রিয় ৭ অভিনেতা। সাত চোর সাত রকম চরিত্রের। বিচিত্র সব চোর চরিত্রে আসছেন—জাহিদ হাসান, সজল, মোশারফ করিম, চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, মীর সাব্বির ও আনিসুর রহমান মিলন। ৭ জন অভিনেতা আরটিভিতে ঈদের ৭ চোর সিরিজের এক ঘণ্ঠার নাটকগুলোতে অভিনয় করবেন। নাটকগুলো হলো—‘ভোলা চোর’, ‘বউ চোর’, ‘রিটায়ার্ড চোর’, ‘সিঁধেল চোর’, ‘কাম চোর’, ‘টেকনিক্যাল চোর’, ‘অদ্ভুতুরে চোর’। নাটকগুলো প্রচার হবে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত রাত ৭টা ৫০ মিনিটে আরটিভিতে।