নাচোলে বাল্যবিয়ে মৌলভীর কারাদণ্ড

আপডেট : ০৬ অক্টোবর ২০১৩, ২০:৪০
নাচোলে বাল্যবিয়ে পড়ানোর অভিযোগে এক মৌলভীর ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড হয়েছে। ৪ অক্টোবর ফতেপুর ইউপির সানপুর গ্রামের আমিরুলের ৯ম শ্রেণী পড়ুয়া কিশোরী মেয়েকে একই ইউপির মির্জাপুর গ্রামের লালচাঁন্দ মন্ডলের ছেলে রাসেলের (১৭) সাথে বিয়ে পড়ানোর সংবাদ স্থানীয়রা পুলিশকে জানায়। এ অভিযোগের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে বরপক্ষের বাড়িতে অভিযান দেয় নাচোল থানা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বর ও কনের অভিভাবকরা গা ঢাকা দেয়। এদিকে স্থানীয় মসজিদের ইমাম আব্দুস সামাদকে বাল্যবিয়ে পড়ানোর অভিযোগে পুলিশ আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফিয়া আক্তার রুমী এ দণ্ডাদেশ প্রদান করেন।