সিরাজগঞ্জের উল্লাপাড়া ও নারায়ণগঞ্জের গোপালদী বাজারে পৃথক ঘটনায় দুইজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।— খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ)
উল্লাপাড়া পৌরশহরের ঝিকিড়ায় গত শনিবার দুপুরে পুকুরে ডুবে আশিক হোসেন (১৩) নামের এক স্কুল ছাত্র মারা গেছে। সে উপজেলার বেটুয়াকান্দি গ্রামের ছারোয়ার হোসেনের ছেলে ও পূর্ণিমাগাঁতী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। পুকুরে মাছের খাবার দেবার জন্য নৌকা থেকে পড়ে ডুবে য়ায়। পরে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
গোপালদী বাজার (নারায়ণগঞ্জ)
আড়াইহাজারে গত শনিবার ফিরোজা (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, উপজেলার প্রভাকরদী গ্রামের তোতা মিয়ার মেয়ে ফিরোজার সাথে রূপগঞ্জের চৌলার গ্রামের সোহেলের বিয়ে হয় দেড় বছর আগে। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকতো। ২ দিন আগে ফিরোজা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে বেড়াতে আসে। রাতে সে আম গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
