১১ কোটি টাকা ব্যয়ে গতকাল রোববার চিরিরবন্দরের ঘুঘুরাতলীতে ৩৩/১১ কেবি বিদ্যুত্ উপকেন্দ্রের উদ্বোধন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এমপি। দিনাজপুর পল্লী বিদ্যুত্-১ এর পরিচালক আব্দুর রৌফ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, দিনাজপুর পল্লী বিদ্যুত্ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার কাজী মোহাম্মদ আলী, পুলিশ সুপার সারোয়ার মুর্শেদ শামীম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. তৌফিক ইমাম ও আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ। এই সাব স্টেশন স্থাপনের ফলে চিরিরবন্দর ও খানসামা উপজেলার ৩ হাজার আবাসিক, ৭৫টি বাণিজ্যিক, ৫টি শিল্পকারখানা ও অন্যান্য ক্ষুদ্র শিল্প বিদ্যুত্ সুবিধা পাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বিরোধী দলের নেতারা উন্নয়নমূলক কর্মকান্ড দেখে সহ্য করতে পারছেন না। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে নৌকা মার্কায় ভোট দিতে হবে।
