সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৬ অক্টোবর ২০১৩, ২০:৪২
নাগেশ্বরীতে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির বিক্ষোভ নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা \ নাগেশ্বরীতে মাদ্রাসা অধ্যক্ষকে পিটিয়ে হত্যাকারীদের জামিন বাতিল করে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে উপজেলা শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি। রবিবার উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা ক্লাস বন্ধ রেখে বিক্ষোভে অংশগ্রহণ করে। নাগেশ্বরী কামিল মাদ্রসা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে বাসষ্ট্যান্ডে এক ঘন্টা রাস্তা অবরোধ করে সমাবেশ করে। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শাহ আলম সরকার, সাধারণ সম্পাদক কেএম আনিছুর রহমান। নেত্রকোনায় বঙ্গবন্ধু পরিষদের কমিটি গঠন নেত্রকোনা প্রতিনিধি \ বঙ্গবন্ধু পরিষদ নেত্রকোনা জেলা শাখার ৮১ সদস্যর নতুন কমিটি গতকাল রবিবার গঠন করা হয়েছে। সভায় কৃষিবিদ ড. শওকত আকবর ফকির সভাপতি, মোঃ রেজাউল হক চৌধুরী টিপু সাধারণ সম্পাদক এবং দেবব্রত তালুকদার কোষাধ্যক্ষ নির্বাচিত হন। এছাড়া মোঃ শহীদুল ইসলাম সিনিয়র সহ-সভাপতি, মোঃ সাজ্জাদ হোসেন খান সাধারণ সম্পাদক এবং আসিফুর রহমান হারুন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। গোবিন্দগঞ্জে বৃক্ষ মেলা উদ্বোধন গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে শনিবার থেকে ৩ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে। উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ উপস্থিত থেকে মেলা উদ্বোধন করেন। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ফকু। হোমনায় কৃষকলীগের কমিটি গঠন হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ হোমনা উপজেলা কৃষকলীগের ৬৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে হাজী মো. মোকবল হোসেনকে সভাপতি, দুলাল মিয়াকে সেক্রেটারী ও নজরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। উত্তর জেলা কৃষকলীগের সভাপতি কাজী খালেকুজ্জামান ও সেক্রেটারী পার্থ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পাঁচবিবিতে স্কুল ফিডিং কার্যক্রমের উদ্বোধন পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা \ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া সরকারি প্রাথমিক পাইলট স্কীম বিদ্যালয়ে জেলায় প্রথম স্কুল ফিডিং কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াসিন। শনিবার এ উপলক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাজমুল হকের সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা মোল্লা সামসুল আলম, নন্দলাল পার্শী, বাগজানা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউনূস আলী। মির্জাপুরে জাতীয় পার্টির কমিটি গঠন মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি আবু আহমেদকে সভাপতি এবং সাবেক ছাত্রনেতা আবুল কাশেমকে সাধারণ সম্পাদক ও সিবার উদ্দিনকে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত করে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা শাখার জাতীয় পার্টির কমিটি গঠন করা হয়েছে। শনিবার মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে বর্ধিত সভায় উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী এবং কাউন্সিলরদের ভোটের মাধ্যমে এ নতুন কমিটি গঠন করা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। গোলামবারী উচ্চ বিদ্যালয় কমিটির নির্বাচন লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা \ চট্টগ্রামের লোহাগাড়াস্থ দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাধারণ অভিভাবক ও সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি পদে নির্বাচন শনিবার অনুষ্ঠিত হয়েছে। সাধারণ অভিভাবক প্রতিনিধি পদে কামাল উদ্দিন, আলমগীর আলম, আছাদুল ইসলাম ও মুজিবুর রহমান এবং সংরক্ষিত অভিভাবক পদে শাহিন আক্তার নির্বাচিত হন। নন্দীগ্রামে যুবলীগের বর্ধিত সভা নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা \ বগুড়া নন্দীগ্রাম উপজেলা মুনছুর হোসেন ডিগ্রী কলেজ হলরুমে উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের আহবায়ক শ্রী তপন চন্দ্র দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবু আহম্মেদ নাসিম পাভেল, কেন্দ্রীয় সহ-সম্পাদক তারিক আল হাসান লিউ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, যুবনেতা শাহিনুর, সুজন, শামীম ও রয়েল প্রমুখ। রামুতে খান ফাউন্ডেশনের সভা রামু (কক্সবাজার) সংবাদদাতা \ কক্সবাজারের রামুতে খান ফাউন্ডেশনের উদ্যোগে ‘অপরাজিতা-নারীর রাজনৈতিক ক্ষমতায়ন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়। রামু উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, গর্জনিয়া ইউপি চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী, নারীনেত্রী মনোয়ারা ইসলাম নেভী, ফরিদা ইয়াছমিন, কাজী আব্দুল্লাহ আল-মামুন, আফসানা জেসমিন পপি, ইউপি সদস্যা নূর নাহার, রওশন আকতার, আয়েশা খানম, নাছিমা আকতার, রুমা আকতার, উম্মে হাবিবা, লায়লা বেগম। গাংচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সম্মেলন বরিশাল অফিস \ গাংচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের ৩৬তম (কবি ও লেখক) সম্মেলন গত শনিবার অমৃত লাল দে মহাবিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ শহীদুল আলম। সম্মেলনে প্রধান অতিথি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুস সোবাহান সিকদার। বিশেষ অতিথি ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ নুরুল হক, বিভাগীয় কমিশনার মোঃ নুরুল আমিন, মুহম্মদ আব্দুল খালেক ও কোলকাতা নজরুল একাডেমীর সভাপতি ড. সুশীল ভট্টাচার্য। কাউখালীতে শিক্ষকদের মানববন্ধন কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা \ পিরোজপুরের কাউখালীতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মহার্ঘ ভাতা চাকরির বয়স ৬৫ বছরে উন্নীত করাসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক কর্মচারী এক্য পরিষদ। রবিবার কাউখালী উপজেলা পরিষদ সড়কে এ মানববন্ধনে সভাপতিত্ব করেন আহবায়ক গৌতম কুমার দাস। বক্তব্য রাখেন অধ্যক্ষ রতন কুমার ঘোষ, অধ্যক্ষ লুত্ফর রহমান, প্রভাষক নজরুল ইসলাম বাবু, প্রভাষক সুনীল কুমার দাস, শিক্ষক তপন কুমার চক্রবর্তী, নারায়ন চন্দ্র মিস্ত্রী, লীলা রানী রায়, সুবোধ কুমার বেপারী, মাসুদ করীম প্রমুখ। মৌলভীবাজার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন মৌলভীবাজার প্রতিনিধি \ মৌলভীবাজার প্রেসক্লাব নির্বাচন গত শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়। সভাপতি পদে চ্যানেল আইয়ের এম এ সালাম ও সাধারণ সম্পাদক পদে এনটিভি’র এস এম উমেদ আলী, যুগ্ম সম্পাদক পদে ইত্তেফাক প্রতিনিধি নুজরুল ইসলাম মুহিব ও দেশ টিভি প্রতিনিধি সালেহ এলাহি কুটি, সহ-সভাপতি পদে কালেরকণ্ঠ প্রতিনিধি আবদুল হামিদ মাহবুব, মোহনা টিভি প্রতিনিধি রমাপদ দেব সজল, কোষাধ্যক্ষ হাসনাত কামাল, প্রচার প্রকাশনা শাহ অলিদুর রহমান, দপ্তর সম্পাদক এম এ মুহিত, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম শাহজাহান, সদস্য নুরুল ইসলাম শেফুল, সৈয়দ হুমায়েদ আলী শাহীন, আনহার আহমদ সমশাদ, রজত কান্তি গোস্বামী, ফজলুল করিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। পীরগঞ্জে ভিশন-২০২১ শীর্ষক আলোচনা সভা পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস ঠাকুরগাঁওয়ের উদ্যোগে শনিবার পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়ন পরিষদে ‘দিন বদলের সনদ ভিশন- ২০২১ অর্জন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কোষারানীগঞ্জ ইউপি চেয়ারম্যান গৌতম চন্দ্র রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. মকসেদ আলী। দাউদকান্দিতে দুই মাদকসেবীর কারাদণ্ড দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা \ গতকাল রবিবার দাউদকান্দিতে দুই মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল ফয়সল জানান, শনিবার রাতে গৌরীপুর তদন্ত কেন্দ্রের এ.এস.আই মো. কামরুল হাছান গৌরীপুর থেকে জাকির হোসেন (৩০) এবং পুটিয়া থেকে আবু তাহের (৩২)কে ৫ পিস ইয়াবা ও ২টি বিদেশি হুইসকিসহ আটক করে। দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট খন্দকার জাকির হোসেন মাদকসেবী মো. জাকির হোসেনকে ইয়াবা সেবনের দায়ে ১৫ দিনের এবং আবু তাহেরকে ২টি বিদেশি হুইসকি রাখার দায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করেন। দুই মাদকসেবীকে রবিবার কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয়। দিনাজপুরে বিবি কাঞ্চন চক্ষু হাসপাতাল উদ্বোধন স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ বীরগঞ্জ উপজেলার পল্লীর ভূল্লীর হাটে গত শনিবার বিবি কাঞ্চন চক্ষু হাসপাতাল উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি। হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক চক্ষু বিশেষজ্ঞ ডা. এম এ লতিফের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের কর্মরত চিকিত্সক ডা. মোঃ মমিনুল ইসলাম, খানসামা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শফিউল আজম চৌধুরী লায়ন প্রমুখ। এ হাসপাতালে প্রতিদিন ২শ’ জন রোগীকে চিকিত্সা প্রদান করা হয়। কালিয়াকৈরে শ্রমিক লীগের ৩টি কমিটি গঠন কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা \ গাজীপুরের কালিয়াকৈরে গত শনিবার পল্লী বিদ্যুত্ এলাকায় পৌরসভার পৌর শ্রমিক লীগের তিনটি ওয়ার্ডের কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর শ্রমিক লীগের আহবায়ক মুসফিকুর রহমান নিকো। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য আ্যাাডভোকেট আ ক ম মোজ্জাম্মেল হক প্রমুখ। পরে মনিরুল ইসলাম বাদলকে সভাপতি, দেলুয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট ৭নং ওয়ার্ড পৌর কমিটি। মমিনুল ইসলাম মমিনকে সভাপতি, চান মিয়াকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট ৮নং ওয়ার্ড পৌর কমিটি। তারা মিয়াকে সভাপতি, রিয়াজ শেখকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ৯নং ওয়ার্ড পৌর শ্রমিক লীগের কমিটি গঠন করা হয়।