জার্মানির লিন্ডাউ শহরে ১৯৫১ সাল থেকে নোবেল পুরস্কার বিজয়ীদের সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে। ২০০৭ সাল থেকে বাংলাদেশি শিক্ষার্থী, তরুণ শিক্ষক ও গবেষকরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। আগামী ২৯ জুন থেকে ৪ জুলাই অনুষ্ঠিতব্য ৬৪তম সম্মেলনে অংশ নিতে ২৬ অক্টোবরের মধ্যে আগ্রহীদের www.lindau-bangladesh.org ওয়েব সাইটটির মাধ্যমে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। প্রাণি বিদ্যা ও চিকিত্সা বিজ্ঞান বিষয়ে সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এছাড়া নোবেল পুরস্কার বিজয়ীদের সঙ্গে অর্থনৈতিক বিজ্ঞান বিষয়ের ৫ম সম্মেলন ১৯-২৩ আগস্ট ২০১৩ অনুষ্ঠিত হবে।-প্রেস বিজ্ঞপ্তি
