স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারীদের ৫ দফা পূরণের দাবি

আপডেট : ০৬ অক্টোবর ২০১৩, ২১:৪৬
স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারীদের একাডেমিক প্রশিক্ষণ, বেতন স্কেল সংশোধন, স্বাস্থ্য পরিদর্শকদের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক পদে পদায়ন, নির্ধারিত ভ্রমণ ভাতা বৃদ্ধি এবং পদবি পরিবর্তনের ৫ দফা পূরণের দাবি জানিয়েছেন স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারীরা। সম্প্রতি তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় পরিষদের আলোচনা সভায় এই দাবি করা হয়। সংগঠনের সভাপতি চৌধুরী মোখলেছুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এডভোকেট মীর শওকত আলী বাদশা, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় পরিষদের এইচ এম বদিউজ্জামান সোহাগ, কেন্দ্রীয় মহাসচিব নকিব সিরাজুল হক, প্রশাসনিক কর্মকর্তা হারুনূর রশিদ প্রমুখ।