আল্পনা প্লাজায় আইটি পণ্যের এক্সক্লুসিভ ব্র্যান্ড শপের যাত্রা শুরু

আপডেট : ০৭ অক্টোবর ২০১৩, ১৯:০৬
বিভিন্ন ব্র্যান্ডের আইটি গ্যাজেট নিয়ে ঢাকার এলিফ্যান্ট রোডের আল্পনা প্লাজায় যাত্রা শুরু করেছে ‘শরীফ অ্যান্ড সন্স কম্পিউটার সিস্টেম এক্সক্লুসিভ ব্র্যান্ড শপ’। গত ৪ অক্টোবর মার্কেটের তৃতীয় তলায় এই ‘এক্সক্লুসিভ ব্র্যান্ড শপে’র উদ্বোধন করেন প্রিমিয়ার ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোসা. রাজীয়া সুলতানা। অনলাইন ‘ই-স্টোর’র প্রতি আস্থা বাড়াতে এবং নতুন আইটি গ্যাজেটস বিপনণের মাধ্যমে ই-বাণিজ্য সম্প্রসারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সিইও শরীফ রাফনসান জানী। তিনি জানান, প্রতিটি পোর্টেবল হার্ডিডস্কের সাথে ফুল এইচডি মুভি ফ্রি দেওয়া হচ্ছে। লজিটেক, ট্র্যান্সেন্ড অ্যাপাসার, থার্মালটেক, করসেয়ার, ভিউসনিক, এসির্যায়ান, সিগেট, ওয়েস্টার্ন ডিজিটাল, রেজরসহ বিশ্বখ্যাত ব্র্যান্ডের কম্পিউটার পণ্য নিয়ে সাজানো হয়েছে এই এক্সক্লুসিভ ব্র্যান্ড শপটি। উদ্বোধনী দিনেই উপস্থিত ক্রেতাদের মধ্যে র্যাফেল ড্র করে পুরস্কার দেওয়া হয়। ঈদকে সামনে রেখে এক্সক্লুসিভ ঈদ উপহারের ঘোষণাও দেওয়া হয় এ সময়।