এইচপি’র হই হুল্লোড় অফার শুরু

আপডেট : ০৭ অক্টোবর ২০১৩, ১৯:০৭
রাজধানীতে ‘হই হুল্লোড়’ নামে একটি ব্যাতিক্রমধর্মী ক্যাম্পেইন শুরু করেছে এইচপি। ক্যাম্পেইন চলাকালে গ্রাহকরা এইচপি ল্যাপটপ এবং ডেস্কটপ পিসি কিনলে পাবেন আকর্ষণীয় উপহার। এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারে এইচপি’র সব পার্টনার আউটলেট থেকে এইচপির এনভি, প্রো-বুক, প্যাভিলিয়ন জি-সিরিজ, এইচপি ১০০০/ ২০০০ ল্যাপটপ, ডেস্কটপ, নোটবুক কিনলেই ক্রেতারা পাবেন নিশ্চিত উপহার। এই অফারটি স্টক থাকা সাপেক্ষে ঈদুল আজহা পর্যন্ত চলবে। এই অফারটি সম্পর্কে এইচপি বাংলাদেশের প্রিন্টিং অ্যান্ড পার্সোনাল সিস্টেমের কান্ট্রি ম্যানেজার ইমরুল হোসেন ভূঁইয়া বলেন, ‘গ্রাহকদের সাথে এইচপি'র দীর্ঘদিনের আস্থার সম্পর্ক। তাদের সাথে এই সম্পর্ককে আরও জোরদার করার জন্য আমরা পণ্য কেনার সাথে আকর্ষণীয় উপহারের এই অফারটি চালু করেছি।’