গ্রামীণফোনে ওয়ান ব্যাংকের ‘ওকে মোবাইল ব্যাংকিং’ সেবা

আপডেট : ০৭ অক্টোবর ২০১৩, ১৯:০৭
ওয়ান ব্যাংক লিমিটেড (ওবিএল) গ্রামীণফোনের গ্রাহকদের মোবাইল ব্যাংকিং সুবিধা প্রদানের জন্য ‘ওকে মোবাইল ব্যাংকিং’ সেবা চালু করেছে। ওবিএল’র বোর্ড অফ ডিরেক্টরসের চেয়ারম্যান সাইদ হোসাইন চৌধুরী এবং গ্রামীণফোনের সিইও কর্মকর্তা বিবেক সুদ যৌথভাবে জিপি হাউজে এই সেবা উদ্বোধন করেন। উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। গ্রামীণফোন সংযোগসহ ওকে মোবাইল ব্যাংকিং সেবার গ্রাহক এখন থেকে সারাদেশে গ্রামীণফোন অনুমোদিত মোবিক্যাশ এজেন্ট নেটওয়ার্কের মাধ্যমে এই সেবা নিতে পারবেন। ওয়ান ব্যাংকের ওকে মোবাইল ব্যাংকিং সেবায় নগদ লেনদেন, অর্থ প্রেরণ, মোবাইল টপআপ, রেমিটেন্স এবং বেতন প্রদানের সুবিধা আছে। গ্রাহকরা যেকোনো মোবিক্যাশ এজেন্টের কাছ থেকে নিবন্ধন করতে পারেবন।