নিয়মিত বিতর্ক অনুষ্ঠানের বাইরে ঈদের বিশেষ অনুষ্ঠান হিসেবে ‘ঈদ আনন্দ ডট কম’ অনুষ্ঠানটি করে আসছেন তিনি প্রায় অর্ধ যুগেরও বেশি সময় ধরে। এবারের পর্বে অতিথি হিসেবে অংশ নিয়েছেন সময়ের হার্টথ্রব চলচ্চিত্র জুটি অনন্ত ও বর্ষা। চলচ্চিত্র তারকা অনন্ত ও অনুষ্ঠান সঞ্চালক হাসান আহমেদ চৌধুরীর মধ্যে বেশ কিছু অন্তঃমিল রয়েছে। তা হলো দুজনই শোবিজের বিভিন্ন কাজের বাইরে সফল ব্যবসায়ী। অন্যদিকে ঢাকায় একই এলাকার পড়শী। অনুষ্ঠানে তাই সেই বিষয় নিয়েও অতিথি সঞ্চালক বেশ মজা করেন। অনুষ্ঠানটি ঈদ অনুষ্ঠানমালায় এটিএন বাংলায় প্রচার হবে।
