সর্বোচ্চ করদাতা বচ্চন পরিবার

আপডেট : ০৭ অক্টোবর ২০১৩, ২০:৪৯
অমিতাভ বচ্চন বহু আগে একবার কর ফাঁকি দেওয়ার অভিযোগে সমালোচিত হলেও এবার এই কর দিয়েই আলোচিত হয়েছেন তিনি। আর এবার আলোচনার কারণ হলো ২০১২-১৩ অর্থবছরে অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন অর্থাত্ পুরো বচ্চন পরিবার মিলে কর দিয়েছেন মোট ৫৩.৮১ কোটি রুপি। গত মার্চ মাসে ২৫ কোটি রুপি অগ্রিম কর দেওয়ায় বেশি অঙ্কের করদাতা হিসেবে অমিতাভের নাম ঘোষণা করা হয়। বচ্চন পরিবারের কর পরিশোধে এই আগ্রহ দেখে ভারতের আয়কর বিভাগ তাদের অভিনন্দনও জানিয়েছেন।