আসছে ঈদের জন্য বেশক’টি নাটক-টেলিফিল্ম নির্মাণ করেছেন পরিচালক সাদেক সিদ্দিকী। এর মধ্যে অন্যতম একটি হলো ‘তুমি যে আমার কবিতা’। এতে অভিনয় করেছেন—শাহরিয়ার নাজিম জয়, মৌসুমী নাগ, ফারজানা ছবি, শাহনূর, মহিমা, রুহেল, বাবুল আহমেদ, সুবর্ণা, সাহেলা আক্তার, জারা। নাটকটি প্রসঙ্গে পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, ‘যেহেতু ঈদের টেলিফিল্ম, তাই স্বাভাবিকভাবেই গল্প, নির্মাণ সব দিক দিয়েই বেশি মনোযোগী হতে হয়। এই টেলিফিল্মের বিশেষ আরেকটি দিক হলো এতে গান গেয়েছেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান এবং ইভা রহমান।’
