প্রথম দিকে ছবিটি সেন্সরই পায়নি। পরবর্তীতে অ্যাডাল্ট ক্যাটাগরিতে মুক্তি পেলেও ভারতের প্রায় অর্ধেক হলই ছবিটি চালাতে নারাজ। কিন্তু সেই ছবিই এবার বহু ছবির সঙ্গে প্রতিযোগিতা করে পৌঁছে গেল ১০০ কোটির ক্লাবে। এর আশপাশে অনেক ছবি মুক্তি পেয়েছে, প্রশংসিতও হয়েছে। কিন্তু বক্স অফিসে কেউ এতটা সফল হতে পারেনি। আর এই আনন্দ এখন উদযাপন করছেন ছবিটির অভিনয়শিল্পী থেকে সকল কলাকুশলীবৃন্দ।
