জামালপুরে আসছেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৭ অক্টোবর ২০১৩, ২০:৫৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশেষে সেই ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করতেই ১০অক্টোবর জামালপুরে আসছেন। জেলার মেলান্দহের ডেফলাপাড়া ঘাটে ৬৫০মি. দীর্ঘ ব্রিজটি নির্মাণে ১০৩ কোটি টাকার বরাদ্দ দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী ওইদিন ইসলামপুরে ৯৯ কোটি টাকা ব্যয়ে আরো একটি ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে আশা করা যাচ্ছে। উল্লেখ্য গত ১২ এপ্রিল ২০১১ সালে “একটি মাত্র ব্রিজের জন্য” শীর্ষক সংবাদটি দৈনিক ইত্তেফাকে ছাপা হয়। ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর ব্রহ্মপুত্র নদের উপর ব্রিজ নির্মাণে মাটি পরীক্ষাসহ আনুষঙ্গিক কাজ সম্পন্ন করে কর্তৃপক্ষ। ব্রিজ নির্মাণ না করায় যুগ-যুগ ধরে জামালপুরের মেলান্দহ, ইসলামপুর এবং পার্শ্ববর্তী শেরপুরের সদরের একাংশবাসীর চরম দুর্ভোগের সচিত্র সংবাদ তুলে ধরা হয়।