শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের আয়োজনে শেখ রাসেল স্মৃতি দাবা প্রতিযোগিতা গতকাল দাবা ফেডারেশনে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী প্রতিযাগিতায় ‘গ’ গ্রুপে ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান অপরািজিত চ্যাম্পিয়ন, ফাতেমাতুজ্জোহরা শ্রাবনী রানার-আপ এবং সুমাইয়া খন্দকার তৃতীয় স্থান পেয়েছে। ‘খ’ গ্রুপে ঝরনা বেগম চ্যাম্পিয়ন, অমিত বিক্রম রায় রানার-আপ এবং কাজী ফাহিম ওয়াহিদ তৃতীয় স্থান লাভ করে। ‘ক’ গ্রুপে জুনায়েদ আল সামি চ্যাম্পিয়ন, তাহসিন আঞ্জুম রানার-আপ এবং মোঃ আজমাইন ইকিতদার তৃতীয় স্থান লাভ করেন। নক-আউট পদ্ধতিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন স্কুলের ছাত্রছাত্রী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
গতকাল সকালে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সাংগঠনিক সচিব এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি কে,এম, শহিদউল্যার সভাপতিত্বে খেলার উদ্বোদন করেন দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারেক। বিশেষ অতিথি ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ, ঢাকার সাধারণ সম্পাদক এবং দাবা ফেডারেশনের সদস্য মজিবুর রহমান হাওলাদার।
