হাইকোর্টের স্থায়ী দশ বিচারকের শপথ

আপডেট : ০৭ অক্টোবর ২০১৩, ২২:০৩
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী আরো দশ বিচারককে শপথবাক্য পাঠ করানো হয়েছে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন সোমবার তাদের শপথবাক্য পাঠ করান। এ সময় আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ উপস্থিত ছিলেন। শপথ নেয়া বিচারকরা হলেন বিচারপতি এস এইচ মো. নুরুল হুদা জায়গীরদার, বিচারপতি কে এম কামরুল কাদের, বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া, বিচারপতি মোস্তফা জামান ইসলাম, বিচারপতি মোহাম্মদ উল্লাহ, বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার, বিচারপতি একেএম সাহিদুল হক, বিচারপতি সহিদুল করিম, বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন এবং বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান। রবিবার রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দশজন অতিরিক্ত বিচারককে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ দেন। অতিরিক্ত বিচারক হিসেবে দুই বছর দায়িত্ব পালনের পর রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে এ নিয়োগ দেন। গতকাল সুপ্রিম কোর্টের এনেক্স ভবন মিলনায়তনে স্থায়ী বিচারকদের শপথ অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার একেএম শামসুল ইসলাম এ অনুষ্ঠান পরিচালনা করেন।