সাতকানিয়া মডেল হাই স্কুল

আপডেট : ০৮ অক্টোবর ২০১৩, ১৮:৪৪
প্রধান শিক্ষক স্কুলের সুনাম আর সাফল্যের ধারাবাহিকতায় এটি সরকারীভাবে মডেল স্কুল হিসেবে স্বীকৃতি পেয়েছে। বর্তমানে ১ কোটি ২৩ লক্ষ ৭৪ হাজার টাকা ব্যয়ে ৩ তলা বিশিষ্ট পাকা দালান নির্মাণাধীন রয়েছে। স্কুলে শিখন-শেখানো কাজে কোন প্রকার প্রতিকূলতা নেই। আর স্কুল পরিচালনা কমিটির দূর দর্শিতার কারণে স্কুলের কার্যক্রম দিন দিন উন্নতির পথে। বর্তমান স্কুল পরিচালনা কমিটির সভাপতি দায়িত্বে আছেন এডভোকেট জহির উদ্দিন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে যুগে যুগে আরো যোগ্য খ্যাতিমান নাগারিক তৈরি করে স্কুলটি গৌরবের শীর্ষে অবস্থান করবে এমনটাই প্রত্যাশা করছি। স্কুলের উন্নয়নে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে আমরা আশা রাখি।