গোপালগঞ্জে বাংলালায়ন ওয়াইম্যাক্সের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

আপডেট : ০৮ অক্টোবর ২০১৩, ১৯:৩৬
দেশব্যাপী ওয়াইম্যাক্স প্রযুক্তি সম্প্রসারণের অংশ হিসেবে এবারে গোপালগঞ্জের গ্রাহকদের দ্বারপ্রান্তে উন্নত ইন্টারনেট সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলালায়ন ওয়াইম্যাক্স আনুষ্ঠানিকভাবে গ্রাহকসেবা কার্যক্রম শুরু করেছে গোপালগঞ্জে। এ উপলক্ষে গত ৭ অক্টোবর স্থানীয় পৌরসভা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বাংলালায়ন কমিউনিকেশন্সের চিফ কোঅর্ডিনেশন অফিসার আজহার এইচ চৌধুরী ও চিফ মার্কেটিং অফিসার জিএম ফারুক খান বক্তব্য প্রদান করেন। সংবাদ সম্মেলনে আজহার এইচ চৌধুরী বলেন, ‘বাংলালায়ন গোপালগঞ্জবাসীকে সত্যিকার উন্নত ও দ্রুততম ইন্টারনেট সেবা প্রদানে বদ্ধ পরিকর। গোপালগঞ্জ শহরে এখন আমাদের নেটওয়ার্ক থাকলেও দ্রুতই অত্র অঞ্চলে বিস্তৃত হবে আমাদের সেবা।’ অনুষ্ঠানে বাংলালায়ন কমিউনিকেশন্সের ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনের পর একটি রোড শো গোপালগঞ্জ শহর প্রদক্ষিণ করে।