মালদ্বীপের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বের ফলাফলকে সোমবার বাতিল করে দিয়েছে। আদালত ২০ অক্টোবর নতুন করে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে।
নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট মোহামেদ নাশিদ বিজয়ী হয়েছিলেন। তৃতীয় স্থান অধিকারী প্রার্থী নির্বাচনে কারচুপির অভিযোগ আনেন। ২০০৮ সালে মালদ্বীপের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসেন মোহামেদ নাশিদ। একজন বিচারপতিকে গ্রেফতার করার হুকুম দেয়ার পর গণআন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন তিনি। এর আগে সোমবার সকালে মুখোশ পরা কয়েকজন লোক নির্বাচনের পক্ষের একটি টেলিভিশন চ্যানেলে আগুন দেয়।
