সংবাদ কণিকা

আপডেট : ০৮ অক্টোবর ২০১৩, ২০:৪৯
বজ্রপাতে মোবাইল চার্জ বজ্রপাত থেকে পাওয়া শক্তি ব্যবহার করে মোবাইল ফোন চার্জ করার প্রযুক্তি নিয়ে গবেষণা করছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাউদাম্পটন ও মোবাইল ফোন নির্মাতা নোকিয়া। কম বিদ্যুত্ সুবিধাপ্রাপ্ত এলাকায় বজ্রপাত ব্যবহারে মোবাইল ফোনের ব্যাটারি চার্জ করলে বিদ্যুতের উপর নির্ভরতা কমে আসবে। এ গবেষণায় ব্যবহূত হয় একটি ট্রান্সফরমার। ঐ ট্রান্সফরমারের মাধ্যমে বিজ্ঞানীরা দুই লাখ ভোল্টের ১২ ইঞ্চিব্যাপী কৃত্রিম বজ্রপাত তৈরি করেছেন।—বিবিসি সোমালিয়ার শরণার্থী শিবির দক্ষিণ সোমালিয়ার ইসলামপন্থি মিলিশিয়া গ্রুপ আল-শাবাব এর নিয়ন্ত্রণাধীন এলাকা থেকে সরে যেতে বাধ্য হওয়া হাজার হাজার মানুষ এখন বাস করছে পোর্ট অব কিসমাইয়োতে স্থাপিত ক্যাম্পে। আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনী কিসমাইয়ো এলাকাকে আল-শাবাব মিলিশিয়া মুক্ত করতে অভিযান চালিয়ে আসছে বেশ কিছুদিন হলো। —বিবিসি মহাকাশ স্টেশনেও ডাইনোস! মহাকাশে গিয়েও সন্তানের প্রতি ভালোবাসার ব্যতিক্রম হয়নি এক মহাকাশচারী মায়ের। ক্যারেন নাইবার্গ পৃথিবী প্রদক্ষিণরত ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে বসে সেখানকার পরিত্যক্ত জিনিসপত্র দিয়ে তার তিন বছর বয়সী সন্তানের জন্য তৈরি করেছেন একটি খেলনা ডাইনোসর। খেলনা ডাইনোসর তৈরিতে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থাকা রাশিয়ান খাবারের কন্টেইনার ও ব্যবহূত টি শার্টের অংশবিশেষ ব্যবহার করা হয়েছে। —রয়টার্স