জাতিকে আত্মমর্যাদাশীল করতে স্কাউটের ভূমিকা অপরিসীম

আপডেট : ০৮ অক্টোবর ২০১৩, ২১:১৪
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ আজিমপুর শাখার পঞ্চম স্কাউট দলেল দীক্ষা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, জাতিকে আত্মমর্যাদাশীল করে গড়ে তুলতে বাংলাদেশ স্কাউটের অবদান অপরিসীম। দেশের যেকোন দুর্যোগময় মুহূর্তে স্কাউটের সদস্যরা আর্তমানবতার সেবায় যে অবদান রাখে তা জাতির জন্য অত্যন্ত গৌরবের। লেখাপড়া, চিন্তা-চেতনা, কথা ও কাজে একনিষ্ঠ হওয়ার জন্য দীক্ষা গ্রহণকারী স্কাউট সদস্যদের প্রতি আহবান জানান তারা। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের অধ্যক্ষ মঞ্জুয়ারা বেগম, বাংলাদেশ স্কাউট, ঢাকা মেট্রোর কমিশনার ড. ইদ্রিস আলী, আজিমপুর শাখার দিবা ও প্রভাতীর প্রধান যথাক্রমে লাইলুন নাহার ও লুত্ফুন নেসা, স্কাউটের ইউনিট লিডার মোছা. কানিজ ফাতেমা ও সহকারী ইউনিট লিডার মোছা. মেহেরুন নিসাসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। আলোচনা সভা শেষে দীক্ষা গ্রহণকারী স্কাউট সদস্যরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।