স্বেচ্ছাসেবক লীগ তেজগাঁও থানা কমিটি গঠন

আপডেট : ০৮ অক্টোবর ২০১৩, ২১:১৫
সম্প্রতি ১১ সদস্যবিশিষ্ট বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ তেজগাঁও থানা কমিটি করা হয়েছে। দুই বছর মেয়াদের নবগঠিত কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. ইকবাল হোসেন এবং সহ-সভাপতি মো. নুরুল ইসলাম (কালু), মো. জাহাঙ্গীর আলম ও এ.আই. নান্নু তালুকদার, সাধারণ সম্পাদক এমরান হাসান (সাগর) এবং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহহিল হুদা খান (মন্টি) ও হোসেন আহম্মদ (সোহাগ) এবং সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন মোল্লা (রিফাত), মো. মহিউদ্দিন চৌধুরী মামুন ও মো. রাজিউল ইসলাম (রকি)। প্রেস বিজ্ঞপ্তি