সময়ের সাথে সাথে খেলনাতেও লেগেছে প্রযুক্তির ছোঁয়া। এখন অনেক ধরনের খেলনাই তৈরি করা হচ্ছে, যেগুলোতে রয়েছে প্রযুক্তির ব্যবহার। আবার অনেক খেলনাই পরিচালনা করতে হয় মোবাইল ফোন বা অন্যান্য মোবাইল ডিভাইস ব্যবহার করে। আবার শিশুদের জন্য ছোট্ট ছোট্ট অনেক খেলনা রোবটও এখন তৈরি হচ্ছে। এমনই একটি খেলনা রোবটের নাম স্ফেরো ২.০। এটি অবশ্য স্ফেরো খেলনা রোবটের দ্বিতীয় সংস্করণ। ছোট্ট বলের আকৃতিতে তৈরি স্ফেরো ২.০-এর অভ্যন্তরে রয়েছে শক্তিশালী মোটর। এই মোটর ব্যবহার করে এটি ঘণ্টায় সর্বোচ্চ ৫ মাইল পর্যন্ত পথ অতিক্রম করতে পারে। এতে রয়েছে রঙ বদলে সক্ষম এলইডি লাইট। ফলে এটি দিয়ে খেলার সময় ক্ষণে ক্ষণেই রঙ বদলে দিতে পারে এটি। মজার বিষয় হচ্ছে এই রোবট বলটিকে নিয়ন্ত্রণ করতে হয় একটি স্মার্টফোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে। রেসিং গেমের গাড়িগুলোর মতো করেই আচরণ করে থাকে এই স্ফেরো। আবার পানিরোধী হওয়ায় পানির উপরিতলেও ভেসে থাকতে সক্ষম বলটি। গাড়ির মতো করে চালানো ছাড়াও এর অ্যাপ্লিকেশন ব্যবহার করে আরও মজার মজার গেমিং অভিজ্ঞতরা উপভোগ করা যাবে। সবমিলিয়ে অরবোটিক্সের তৈরি খেলনা রোবটটি অবসর কাটানোর চমত্কার একটি মাধ্যম।
