ফরিদুর রেজা সাগরের কিশোর উপন্যাস ‘ছোটকাকু’ অবলম্বনে ধারাবাহিক নাটক নির্মাণ করছেন জনপ্রিয় অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন। গত ঈদে এর ধারাবাহিক প্রচার হয়। এবারের ঈদেও আবার প্রচার হবে ‘ছোটকাকু’ সিরিজ। এবারের ‘ছোটকাকু’র গল্প ‘রাজশাহীর রসগোল্লা’। এবারের ‘ছোটকাকু’ সিরিজ প্রচার হবে ঈদের আগের দিন থেকে ৬ষ্ঠ দিন পর্যন্ত সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। এই উপলক্ষে গতকাল তেজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মাঝে বিতরণ করা হয় স্কুল ব্যাগ, খাতা, কলম ও চকলেট।
