কুমার বিশ্বজিতের ২৭তম একক অ্যালবাম ‘দৃষ্টি ভরা বৃষ্টি’ বাজারে আসে ২০০৯ সালে। এর পর তিনি স্টেজ শোসহ ব্যক্তিগত বিভিন্ন ব্যস্ততার কারণে নতুন অ্যালবামের কাজে গুছিয়ে উঠতে পারেননি। অবশেষে নিজের ২৮তম একক অ্যালবামের কাজ গুছিয়েছেন। আসছে বিশ্ব ভালোবাসা দিবসে শ্রোতাদের উপহার দিতে যাচ্ছেন এই অ্যালবামটি। এখন তিনি শুধুমাত্র একক অ্যালবামের কাজেই ব্যস্ত। স্টেজশো’সহ অন্যান্য ব্যস্ততা খানিকটা কমিয়ে দিয়েছেন। এরইমধ্যে গান নির্বাচনের কাজ শেষ করেছেন তিনি। অ্যালবামের সব গানের সুর ও সংগীতায়োজন করছেন এসআই টুটুল।
