বেঙ্গল ফার্নিচার ক্লাব ফাইনালে

আপডেট : ০৮ অক্টোবর ২০১৩, ২১:৫৭
ভোলায় প্রাইম ব্যাংক জেলা ফুটবলের ফাইনালে উঠেছে বেঙ্গল ফার্নিচার ক্লাব। গতকাল ভোলা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে বেঙ্গল ফার্নিচার ক্লাব ৩-১ গোলে হারিয়েছে ওয়েস্টার্ন ক্লাবকে। বিজয়ী দলের মাসুদ রানা ২, এনাম ১ এবং বিজিত দলের সোহেল রানা গোল করেন।