বলিউড কিং শাহরুখ খান সর্বশেষ ‘চেন্নাই এক্সপ্রেস’-এর ব্লকবাস্টার সাফল্যের পর অনেকটা ফুরফুরে মেজাজেই আছেন। একদিকে ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির শুটিং করছেন, অন্যদিকে জমানো সব স্টেজ শো’গুলো শেষ করছেন। মাত্র ক’দিন আগে তিনি দুবাই, লন্ডনসহ একাধিক স্থানের স্টেজ শো শেষ করেন। গতকাল তিনি পারফর্ম করেন সিডনির ‘টেম্পটেশন্স রিলোডেড’ শিরোনামের একটি অনুষ্ঠানে। শুধু শাহরুখই নয়, এতে আরও ছিলেন মাধুরী দীক্ষিত, রানি মুখার্জী, জ্যাকুলিন ফার্নান্দিজ ও ‘লুঙ্গি ড্যান্স’খ্যাত হানি সিং। সেই শোয়েরই একটি রোমাঞ্চকর মুহূর্তের ছবি এটি।
