ঈদে আমিন খানের ‘তবুও ভালোবাসি’

আপডেট : ০৮ অক্টোবর ২০১৩, ২১:৫৮
একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এখন বড়পর্দা ও ছোটপর্দায় একতালে কাজ করছেন। গত প্রায় দেড় বছর ধরে অনেকগুলো নাটক-টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি। এই ঈদে তার অভিনীত কোনো চলচ্চিত্র মুক্তি না পেলেও তার অভিনীত বেশ কয়েকটি নাটক-টেলিফিল্ম পাওয়া যাবে ছোটপর্দায়। এর মধ্যে ‘তবুও ভালোবাসি’ টেলিফিল্মটি উল্লেখযোগ্য। রুদ্র মাহফুজের রচনা ও সাখাওয়াত্ হোসেন মানিকের পরিচালনায় নাটকটিতে আমিন খানের বিপরীতে অভিনয় করেছেন কুসুম শিকদার। সম্প্রতি মিরপুর ডিওএইচএস, বারিধারা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও পূবাইলে টেলিফিল্মটির দৃশ্যায়ন শেষ হয়েছে। একুশে টেলিভিশনে ঈদের পঞ্চম দিন বিকাল ৪টা ৫ মিনিটে প্রচারিত হবে টেলিফিল্মটি।