‘ডন জোন’খ্যাত হলিউডের জনপ্রিয় অভিনেত্রী এ বছর বিশ্বসেরা আবেদনময়ী নারী হওয়ার খেতাব পেয়েছেন। সম্প্রতি জনপ্রিয় ম্যাগাজিন এস্কয়ার-এর কভার মডেল হিসেবে স্কার্লেট জোহানসনকে বাছাই করা হয়। আর সেই কভার স্টোরিতেই উল্লেখ করা হয় তার এই অর্জনের কথা। মূলত অনলাইন জরিপের মধ্য দিয়েই এটি নির্বাচন করা হয়েছে। তবে ২৮ বছর বয়সী এই হলিউড তারকা অভিনেত্রীর জন্য এই খেতাবটি নতুন নয়। ২০০৬ সালেও তিনি হাসলার ম্যাগাজিনের কভার গার্ল হন এবং একই খেতাব অর্জন করেন। তিনি বলেন, ‘আমার সৌভাগ্য যে, এই বড় একটি পাওয়া আমি দুইবার পেয়েছি। সেরা আবেদনময়ী হওয়াটা আসলেই কষ্টসাধ্য ও ভাগ্যের বিষয়। এখনও আমাকে আবেদনময়ীদের তালিকায় হিসেব করা হচ্ছে। হয়তো ক’দিন পর আমাকে নির্মাতারা মায়ের চরিত্রে অভিনয়ের প্রস্তাব করবে। এটা আসলেই উপভোগ্য একটি বিষয়!’
