আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড হোম সিরিজের প্রথম খেলা। চট্টগ্রামের জহুর আহাম্মেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল ৯টায় শুরু হবে এই প্রথম টেস্টম্যাচ। খেলাটি সরাসরি সম্প্রচার করবে জিটিভি। এ ছাড়াও বাংলাদেশ-নিউজিল্যান্ড হোম সিরিজের সবগুলো খেলা সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন। দুই টেস্ট, তিন ওডিআই আর একটি টি-টোয়েন্টি ম্যাচ হবে এই সিরিজে । এই সিরিজে মোট চারটি ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হবে।
