গিগাবাইটের নতুন ৫ মডেলের মাদারবোর্ড বাজারে

আপডেট : ০৯ অক্টোবর ২০১৩, ১৮:০৯
সম্প্রতি রাজধানীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো গিগাবাইট মিট দ্যা প্রেস। স্মার্ট টেকনোলজিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক জাফর আহমেদ এবং গিগাবাইটের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ব্যবস্থাপক এলান সু। স্মার্ট মহাব্যবস্থাপক জাফর আহমেদ সংবাদ সম্মেলনে বলেন, ‘বাংলাদেশের মাদারবোর্ডের বাজারে গিগাবাইট শক্তিশালী অবস্থান গড়ে তুলেছে। এর অন্যতম প্রধান কারণ গিগাবাইট পণ্যের গুণগত মান এবং এবং স্মার্ট টেকনোলজিসের আন্তরিক কাস্টমার সার্ভিসের সমন্বয়।’ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গিগাবাইটের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার খাজা মোহাম্মদ আনাস খান। তিনি জানান, গিগাবাইট বাংলাদেশে এইট সিরিজের নতুন ৫টি মডেলের মাদারবোর্ড অবমুক্ত করছে। মডেলগুলো হচ্ছে এইচ৮১এস২পিভি, বি৮৫ডি৩এইচ, জি১ স্নাইপার-বি৫, জি১ স্নাইপার-এম৫ এবং জি১ স্নাইপার ৫।