দশেদশ

ইশানা

আপডেট : ০৯ অক্টোবর ২০১৩, ১৮:১২
ছোটবেলা থেকেই একটু ভিন্ন ভাবনা নিয়ে বেড়ে উঠেছেন লাক্স তারকা ইশানা। আর এখন তিনি সেই প্রভাব তার কাজেও রাখতে চান। কাজ কম করবেন কিন্তু ভালো কাজ করবেন—এই মানসিকতা নিয়ে আগামীতে তাকে পথ চলতে দেখা যাবে বলে জানালেন এই লাক্স তারকা। ইশানা এবার আমাদের দশে দশ বিভাগে তার নানা ভালোলাগা-মন্দলাগার কথা জানিয়েছেন। সাক্ষাত্কার নিয়েছেন রিয়াদ খন্দকার ও ছবি তুলেছেন আশীষ সেনগুপ্ত ১ জন মানুষের কথা বলুন, যিনি সব সময় আপনাকে অনুপ্রেরণা দেন—  আমার মা নীলিমা ইব্রাহিম (তাকে দেখে দেখেই আমি আত্মনির্ভরশীল হতে শিখেছি। আমার আজকের যা কিছু অর্জন, এতে আমার মায়ের অবদান অনেকখানি।) ২টি কারণ যে জন্য নিজেকে ভালো মানুষ মনে হয়  আমি যদি কারো কোনো উপকারে না-ও আসতে পারি, কিন্তু কারো ক্ষতির কারণ হই না।  আমার মধ্যে ভণিতা নেই এবং আমি তোষামোদি করতে পছন্দ করি না। ৩টি দোষ, যা পাল্টাতে চাই—  যেকোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আমি দ্বিধায় থাকি।  আমি একটু অলস প্রকৃতির। কোনো জায়গায় যাওয়ার সময় ভাবি, আরেকটু পরে যাই, আরেকটু পরে যাই। এভাবে একসময় দেরি করে ফেলি।  ৪ জন প্রিয় অভিনেতা ও অভিনেত্রী যাদের আমি অনুকরণ নয়; অনুসরণ করি—  রিচি সোলায়মান  সুবর্ণা মুস্তাফা  আসাদুজ্জামান নূর  কাজল ৫ জন প্রিয় পরিচালক, যাদের সাথে কাজ করার স্বপ্ন দেখি—  জেমস্ ক্যামেরুন  করণ জোহর  হুমায়ূন আহমেদ  অমিতাভ রেজা  শহীদুজ্জামান সেলিম ৬টি প্রিয় চলচ্চিত্র—  টু লাইক  অবতার  দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে  আমার আছে জল  মনপুরা  টাইটানিক ৭টি স্থান, যেখানে ঘুরতে পছন্দ করি—  কুমিল্লা (এখানে আমার গ্রামের বাড়ি। তাই এই জায়গাটি আমার অনেক পছন্দের।)  কক্সবাজার  দার্জিলিং  মিশর  সুইজারল্যান্ড  শ্রীমঙ্গল  ভারতের আগ্রা ৮টি প্রিয় খাবার—  ফুচকা  পায়েস (অবশ্যই আমার মায়ের হাতের রান্না করা।)  ইতালিয়ান পাস্তা  কুমড়ার ফুল ভাজি  ঝাল মুরগি ফ্রাই  ইলিশ মাছ  চকলেট  মুভ এন পিকের চকলেট আইসক্রিম ৯ জন পছন্দেও লেখক  হুমায়ূন আহমেদ  ইমদাদুল হক মিলন  সমরেশ মজুমদার  জীবনানন্দ দাশ  স্টিফেন নেয়ার  সুচিত্রা ভট্টাচার্য  নিমাই ভট্টাচার্য  শিব খেরা  রকিব হাসান ১০টি প্রিয় নাটক  ফিরিয়ে দিলাম পৃথিবী  শেষের কবিতার পরের কবিতা  বাদল দিনের প্রথম কদম ফুল  আজ রবিবার  যমুনার জল দেখতে কালো  ট্যুরিস্ট ...আমার পছন্দের আরও কিছু নাটক রয়েছে তবে এই মুহূর্তে সেগুলোর নাম মনে পড়ছে না।