গানের রুবি

আপডেট : ০৯ অক্টোবর ২০১৩, ১৮:১৫
সমকালীন পপ সংগীতাঙ্গনে এক অতি সুপরিচিত নাম রবি উইলিয়ামস। ব্রিটিশ এই সংগীত তারকা প্রায় দু’দশক ধরে তার অসাধারণ জনপ্রিয়তা ও সাফল্য ধরে রাখতে পেরেছেন। সম্প্রতি তাকে দেখা গেছে জনপ্রিয় সিরিজ, ‘এক্স ফ্যাক্টর’-এর একটি বিশেষ পর্বে। তাকে নিয়ে লিখেছেন প্রাঞ্জল সেলিম নব্বইয়ের প্রথম দিকে ‘টেক দ্যাট’ ব্যান্ডের মধ্য দিয়ে পপ অঙ্গনে, গীতিকার, সুরকার ও গায়ক রবি উইলিয়ামসের আত্মপ্রকাশ। পাঁচ সদস্যের এই গানের দল নব্বইয়ের দশকের তরুণসমাজে পেয়েছে বিপুল সমাদর ও আন্তর্জাতিক খ্যাতি। ‘টেক দ্যাট’ দলের গায়ক হিসেবে, অসংখ্য অ্যালবাম বিক্রির মধ্য দিয়ে, আন্তর্জাতিক পপ সংগীতাঙ্গনে রবি উইলিয়ামস হয়ে ওঠেন এক সুপার স্টার। ১৯৯৫ সালে মতবিরোধের কারণে রবি এই দল ছেড়ে দেন এবং একক সংগীতশিল্পী হিসেবে শুরু করেন তার ক্যারিয়ার। ১৯৯৭ সালে প্রকাশ পায় তার প্রথম একক হিট অ্যালবাম ‘লাইফ থ্রু অ্যা লেন্স’। তারপর থেকেই একের পর এক অ্যালবাম তাকে এনে দেয় আরও খ্যাতি। রবি উইলিয়ামসের জন্ম ১৯৭৪ সালে ইংল্যান্ডের নিউ কাসেলে। স্কুলজীবন থেকেই গানের প্রতি তার ছিল গভীর আগ্রহ। স্কুলের বেশকিছু গানের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। ১৬ বছর বয়সে স্কুল শিক্ষা শেষ না করে থিয়েটারে যোগ দেওয়ার চেষ্টা করেন এবং বেশকিছু মিউজিক্যালে সুযোগও পেয়ে যান তিনি। ১৯৯০ সালে রবির পরিচয় হয় সংগীত প্রতিনিধি নাইজেল মার্টিন-স্মিথের সাথে। তিনি তাকে ‘টেক দ্যাট’ গানের দলে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। সেই থেকে শুরু হয় তার সফল সংগীতজীবন। বিশ্বব্যাপী প্রায় ৭ কোটিরও বেশি অ্যালবাম বিক্রি হয়েছে তার। সতেরোবার ব্রিট, দু’বার গ্র্যামি, সাত বার এখো-সহ আরও বহু পুরস্কারে ভূষিত হয়েছেন পপ সংগীত জগতের সুপার স্টার রবি উইলিয়ামস। বহু খ্যাতিমান শিল্পী কণ্ঠ মিলিয়েছেন তার সাথে। সম্প্রতি জানা গেছে, আমেরিকার বিনোদনমূলক অনুষ্ঠান ‘এক্স ফ্যাক্টর’-এ এবার অতিথি বিচারক হিসেবে আসবেন বিশিষ্ট সংগীতশিল্পী রবি উইলিয়ামস। আরও জানা গেছে, বিখ্যাত শিল্পীদের এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ এবং তাদের বিজ্ঞ মতামত প্রদানের জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আর ওই পদক্ষেপের অংশ হিসেবে রবি উইলিয়ামস আসবেন অতিথি বিচারক হিসেবে। এ অনুষ্ঠানে অতিথি বিচারকরাও তাদের সঠিক মতামত দিতে সক্ষম হবেন। কারণ তারা বিশেষ কোনো পারফর্মেন্সকে প্রভাবিত করতে পারবে না। তার অংশগ্রহণে ‘এক্স ফ্যাক্টর’-এর এই পর্বটি আগামী ৪ নভম্বের প্রচার করা হবে। সেখানে তিনি তার নতুন গান ‘ক্যান্ডি’ গেয়ে শোনাবেন। রবি উইলিয়ামস ছাড়াও শোটিতে ব্রুনো মার্স এবং গুয়নে স্টফোনির মতো তারকারাও পরবর্তী পর্বগুলোতে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। আমেরিকার বিনোদনমূলক অনুষ্ঠান ‘এক্স ফ্যাক্টর’-এ এবার অতিথি বিচারক হিসেবে আসবেন গায়ক রবি উইলিয়ামস, এ খবরটি উইলিয়ামস-প্রেমীদের জন্য সুসংবাদই বটে। এ খবরের আগে তাকে নিয়ে বেশ কিছুদিন ধরে চলছিল গুজব। সেই গুজবকে সত্যি প্রমাণ করে দিয়ে বিয়ের পিঁড়িতে বসেছিলেন রবি, সত্যিই বিয়ে করলেন রবি উইলিয়ামস। জাঁকজমক, কড়া নিরাপত্তা, বিশাল আয়োজন। বিয়ে হলো লস অ্যাঞ্জেলসের প্রাসাদে। পাত্রী মার্কিন অভিনেত্রী এবং মডেল আইডা ফিল্ড। পনেরো বছর আগে টেক দ্যাট ব্যান্ড ছেড়ে চলে গিয়েছিলেন তিনি। নামজাদা পপস্টার রবি উইলিয়ামস। কিন্তু আবার ফিরে এসেছেন সেই ব্যান্ডেই তিনি। ফের মিলেছেন টেক দ্যাটের সেই পুরানো দলের সকলে একসঙ্গে? পাঁচজনের সেই ভেঙে যাওয়া দল আবার জোড়া লেগেছে। এ প্রসঙ্গে রবি উইলিয়ামস বলেন, ‘একসঙ্গে গান গাওয়া, একসঙ্গে অ্যালবাম, অনুষ্ঠান। যেন স্বপ্ন মনে হচ্ছে সবকিছু। মনে হচ্ছে বাস্তব নয় এই ঘটনা।’ রবি সংগীতজগতের পাশাপাশি চ্যারিটি খাতেও বেশ আগ্রহী। এই বিষয়ে তিনি বেশ ভালো ভূমিকা রাখেন। তার ট্যুরের বেশিরভাগ অর্থই তিনি দান করেন শিশুদের কল্যাণে বিভিন্ন তহবিলে। তবে এসব বিষয়ে তিনি খুব প্রচারবিমুখ। নিজের মতো করে সেবামূলক কাজ করতে পছন্দ করেন তিনি। এ নিয়ে তিনি বলেন, ‘এ বিষয়গুলো একেবারেই ব্যক্তিগত পর্যায়ে পড়ে। আপনি কোথায় কখন কার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তা নিশ্চয়ই প্রচার করার বিষয় নয়।’ রবির যত অ্যালবাম  লাইফ থ্রু অ্যা লেন্স  আই হ্যাভ বিন এক্সপেকটিং ইউ সিং  হোয়েন ইউ আর উইনিং  সুইং হোয়েন ইউ আর উইনিং  এসকেপলোজি  ইনটেনসিভ কেয়ার  রুড বক্স  রিয়েলিটি কিলড দ্য ভিডিও স্টার  টেক দ্য ক্রাউন  সুইং বোথ ওয়েস