খোঁজখবর

আপডেট : ০৯ অক্টোবর ২০১৩, ১৮:১৫
সাত পর্বের নাটকে আসছে ঈদের জন্য নির্মিত ‘আর মাত্র কয়ডা দিন’ শিরোনামের সাত পর্বের নাটকে অভিনয় করলেন লাক্সতারকা বিন্দু। বৃন্দাবন দাসের রচনা ও সৈয়দ শাকিলের পরিচালনায় এই ধারাবাহিকের গল্পে দেখা যাবে, উত্তরবঙ্গের প্রত্যন্ত একটি গ্রামে হঠাত্ করে এক সকালে খবর ছড়িয়ে পরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়ার মেয়াদ আর মাত্র কয়টা দিন। এরপর ঘটে নানা ঘটনা। এতে বিন্দু ছাড়া আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মীর সাব্বির, শাহানাজ খুশি, রহমত আলী, শিরিন আলম প্রমুখ। এই ধারাবাহিকে অভিনয় প্রসঙ্গে বিন্দু বলেন, ‘এর গল্প একটু ভিন্ন ধরনের। তাই অভিনয় করে তৃপ্ত হয়েছি। আশা করছি এটি দর্শকদেরও ভালো লাগবে।’ নাটক ‘আর মাত্র কয়ডা দিন’ প্রচারিত হবে আরটিভিতে প্রতিদিন রাত ১১টা ০৫ মিনিটে। ঈদে সেজানের তিন ঈদুল আজহার বিশেষ অনুষ্ঠানমালায় জনপ্রিয় নির্মাতা মাসুদ সেজানের তিনটি নাটক প্রচারিত হবে। এগুলো হলো এনটিভিতে ঈদের দিন রাত ৮টা ১০ মিনিটে বিরতিহীন নাটক ‘সত্য বালক’, বাংলাভিশনে ঈদের তৃতীয় দিন দুপুর ২টা ১০ মিনিটে বিশেষ টেলিফিল্ম ‘না ভোট’ এবং আরটিভিতে ঈদের তৃতীয় দিন রাত ৯টা ২০ মিনিটে বিশেষ নাটক ‘মানি ইজ নো প্রোবলেম’। ঈদের তিন নাটক প্রসঙ্গে নির্মাতা মাসুদ সেজান বলেন, ‘আমার কাছে দর্শকের চাওয়ার পরিমাণটা একটু বেশিই থাকে, কাজেই অনেক ভেবেচিন্তে নাটকগুলো নির্মাণ করতে হয়েছে। আশা করছি অনেক নাটকের ভিড়ে আমার তিনটি কাজই দর্শককে বাড়তি আনন্দ দিবে, তিনটি নাটকেই গল্পে যেমন ভিন্নতা আছে, নির্মাণেও আলাদা করার চেষ্টা করেছি। পাশাপাশি প্রত্যেকটি কাজেই একটি পজিটিভ ম্যাসেজ দেওয়া হয়েছে।’ হাসিনের আন্টি ম্যাডাম সিনেমার উঠতি নায়িকা তন্দ্রা। নায়িকা যত না হিট তারচেয়ে বেশি হট নায়িকার মা। শুটিং স্পটে নায়িকার মায়ের যন্ত্রণায় অস্থির সবাই। স্পটের একজন তাকে আন্টি বলায় ভীষণ মাইন্ড করেন। ঘোষণা দেন তাকে ম্যাডাম ডাকতে হবে। সেই থেকে তার নাম হয়ে যায় আন্টি ম্যাডাম। এ রকম হাস্যরসাত্মক নানা উপাদানে ভরপুর ঈদের বিশেষ নাটক ‘আন্টি ম্যাডাম’। নাটকটি লিখেছেন পলাশ মাহবুব। লিটু সোলায়মানের পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন ভিট সুন্দরী হাসিন। এতে অভিনয় প্রসঙ্গে হাসিন বলেন, ‘নাটকটি বিনোদনে ভরপুর। যা সবার ভালো লাগবে।’ ‘আন্টি ম্যাডাম’ নাটকটি ঈদে বৈশাখী টিভিতে প্রচারিত হবে। ভিন্ন চরিত্রে ছোটপর্দার ব্যস্ততম অভিনেত্রী নওশীন এবারের ঈদের একটি নাটকে ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। হোসাইন মোহাম্মদ বেলালের রচনা ও পরিচালনায় ‘শূন্য নয়’ শিরোনামের নাটকে দর্শকরা তাকে এরকম চরিত্রে দেখতে পাবেন। এই নাটকে নওশীতের বিপরীতে আছেন জয়। নাটকের গল্পে দেখা যাবে, সজল তার স্ত্রীকে নিয়ে এক রাতে একটি দু:স্বপ্ন দেখে ভয়ে আেক উঠে। ঘুম ভেংগে যাওয়ার পর তার স্ত্রী তাকে স্বাভাবিক করার চেষ্ঠা করে। সজল শান্ত হয়। কিন্তু ঝামেলাটা শুরু হয় পরদিন সকাল থেকে। নাটকে অভিনয় প্রসঙ্গে নওশীন বলেন, ‘এর গল্পটা বেশ মজার। এই রকম গল্পের নাটকে অভিনয় করতে পেরে আমি আনন্দিত।’ ‘শূন্য নয়’ নাটকটি চ্যানেল নাইনে ঈদের দিন রাত এগারোটায় প্রচার হবে। জোকারের বউ জেনি ছোট পর্দার ব্যস্ততম অভিনেত্রী জেনি এবার অভিনয় করলেন জোকার রাজার বউয়ের চরিত্রে। তৌফিক নওয়াজের রচনা ও কৌশিক শংকর দাশের পরিচালনায় এতে জেনির বিপরীতে অভিনয় করেছেন নিশো। এবং একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন হিল্লোল। নাটকের গল্পে দেখা যাবে, রাজা রায়, জন্মদিন বা অন্যান্য অনুষ্ঠানে জোকার সেজে অতিথিদের আনন্দ বিনোদন দেয়। এর থেকে সামান্য যা আয় হয় তাতে তার দিন চলে যায় কোনোভাবে। ৫-৬ বছর আগে মফস্বল থেকে অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকা এসেছিল রাজা। চেষ্টা করেছিল অনেক, যোগ দিয়েছিল একটি নাটকের দলে। কিন্তু প্রতিভা থাকা সত্ত্বেও সুযোগের অভাবে সেই স্বপ্ন অধরা রয়ে গেছে। হতাশা আর সংগ্রামের মধ্যে একমাত্র খুশির ঝলক ছিল অর্পা, একই নাটকের দলের সহকর্মী। দুজনের মধ্যে একটা বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। অর্পা তাকে সব সময় সাহস দেয়, উত্সাহ দেয়, হাল না ছাড়ার অনুরোধ করে। কারণ অর্পার বিশ্বাস রাজা একদিন না একদিন তার স্বপ্নের দরজায় পৌঁছে যাবে। তার প্রতি অর্পার এই আস্থা, বিশ্বাস দেখে রাজা অর্পাকে ভালোবাসতে শুরু করে। কিন্তু সেই অর্পা একদিন হঠাত্ তাকে কিছু না জানিয়ে বাবা-মায়ের পছন্দ করা ছেলেকে বিয়ে করে ফেলে। রাগে, দুঃখে, অভিমানে রাজা সব কিছু ছেড়ে দেয়। আজ এত বছর পর রাজা হঠাত্ করে আরেকটা কঠিন সত্যের মুখোমুখি হয়। এই নাটকটি ঈদুল আজহায় এনটিভিতে প্রচার করা হবে।