সিনেমাপ্রেমীদের কাছে সিনেমার কথা জানতে চাইলে তারা প্রথমেই বলবে হলিউডি সিনেমাগুলোর কথা। আর হলিউডের সিনেমার পর পরই প্রথম সারির সিনেমাগুলোর মধ্যে রয়েছে বলিউডের সিনেমাগুলো। আর হলিউড-বলিউডের প্রশ্ন এলেই সবার একটাই কথা মনে হয়, টপ চার্টে কোন কোন সিনেমা আছে। আর তা জানাতে আমাদের এ আয়োজন
গ্র্যান্ড মাস্তি
‘মাস্তি’ সিনেমা সুপার হিট হয়েছিল একসময়। সেখানে অভিনয় করেছিলেন বিবেক অবরয়, রিতেশ দেশমুখ, আফতাব। পুরো সিনেমাজুড়েই ছিল মাস্তি। সম্প্রতি সেই সিনেমার অভিনেতাদের নিয়ে আসা হয়েছে ‘গ্র্যান্ড মাস্তি’ ছবিতে। মুক্তির প্রথম তিন দিনেই ৪০ কোটি রুপি আয় করে নিয়েছে ছবিটি। ছবিটি ১০০ কোটির ক্লাবেও জায়গা করে নিয়েছে।
গ্র্যাভিটি
মহাকাশযান, নভোচারীদের নিয়ে নির্মিত থ্রিডি সায়েন্স ফিকশন সিনেমাটি ‘গ্র্যাভিটি’ মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেছেন জর্জ ক্লুনি এবং সান্দ্রা বুলক। বিখ্যাত পরিচালক আলফনসো কুয়ারন থ্রিডি ফ্যান্টাসি সিনেমা ‘গ্র্যাভিটি’ পরিচালনা করেছেন। মুক্তির প্রথম সপ্তাহেই সিনেমাটি নিয়ে দর্শক এবং সমালোচকদের ইতিবাচক আগ্রহ পাওয়া গিয়েছে। সিনেমাটিতে দেখানো হয়েছে একটি মহাকাশযান ধ্বংসের পর বেঁচে যাওয়া এক মেডিকেল অফিসার এবং একজন নভোচারীর টিকে থাকার সংগ্রাম নিয়ে। মেডিকেল অফিসার ডা. রায়ান স্টোন চরিত্রে অভিনয় করেছেন অস্কারজয়ী অভিনেত্রী স্যান্দ্রা বুলক ও ‘ম্যাট কোয়াস্কি’ নামের নভোচারীর চরিত্রে অভিনয় করেছেন জর্জ ক্লুনি।
বলিউড টপচার্ট
গ্র্যান্ড মাস্তি
বিবেক অবরয়, রিতেশ দেশমুখ, আফতাব
দ্য লাঞ্চবক্স
ইরফান খান, নিরমাত কৌর
ফাটা পোস্টার নিকলা হিরো
শাহিদ কাপুর, ইলিনা ডি ক্রুজ
বিএ পাস
শিল্পা শুকলা, রাজেশ শর্মা
বাজাতেই রহো
বিশাখা সিং, তুষার কাপুর
হলিউড টপচার্ট
গ্র্যাভিটি
স্যান্ড্রা বুলক, জর্জ ক্লুনি
ক্লাউডি উইথ দ্য চান্স অব মিটবলস টু বিল হেডার, এনা ফেরিস
প্রিজোনারস
হিউ জ্যাকম্যান, জেক গ্লেইনহাল
রাস
ড্যানিয়েল ব্রুল, অলিভিয়া ওয়াইল্ড
ইনসিডিয়াস টু
প্যাট্রিক উইলসন, রোজ ব্র্যান
