মন্তব্য

আপডেট : ০৯ অক্টোবর ২০১৩, ১৮:১৬
 ‘বাপ ঘরে না থাকলে পোলাপান একটু বাপের ভাব নেবেই, এটাই স্বাভাবিক। তাই বাবুরা এখন যত পার ভাব নিয়ে থাক, আর মাত্র তিন দিন।’ সংগীতশিল্পী আরিফিন রুমি নিজের ফেসবুক স্ট্যাটাসে লিখেন।  ‘দুটি কারণে ধারাবাহিকে অভিনয় করছি। একটি মাহফুজ আহমেদের সঙ্গে বন্ধুত্ব, দ্বিতীয়ত ধারাবাহিকের চরিত্র। এই দুটোই আমার কাছে গুরুত্বপূর্ণ বিবেচিত হওয়ায় আমি ধারাবাহিক নাটকে কাজ করতে সম্মত হয়েছি। আশা করি কাজটি ভালো হবে।’ অভিনেতা মিশা সওদাগর ‘আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে’ নামের এ ধারাবাহিকে অভিনয় প্রসঙ্গে বলেন।  ‘ফিল্ম ক্যারিয়ারের শুরু থেকেই ঐশ্বরিয়া রায়কে অ্যাশ ডেকেই অভ্যস্ত অনেকে। কিন্তু এখন পরিস্থিতি পাল্টেছে। তাই আমি চাই না আমার স্ত্রীকে কেউ সংক্ষিপ্ত নামে ডাকুক। তাকে দেখুন, এরপর বুঝতে পারবেন কেন আমি এ কথা বলেছি। আমি নিজেও কখনও তাকে এই নামে ডাকি না। তাই আমার মনে হয় অন্য কারও তাকে এই নামে ডাকা উচিত হবে না।’ বলিউড অভিনেতা অভিষেক বচ্চন সম্প্রতি একটি অনুষ্ঠানে ঐশ্বরিয়া-অভিষেক দম্পতি একসঙ্গে সাংবাদিকদের সামনে উপস্থিত হন। সেখানেই এক সাংবাদিক অভিষেকের সামনে ঐশ্বরিয়াকে অ্যাশ ডাকায় তিনি এমন মন্তব্য করেন।  ‘মৌটুসী একজন সিরিয়াস পারফর্মার। চরিত্রের গভীরে প্রবেশ করেন তিনি অনায়াসে। নতুন এই নাটকটি খুব ভালো লাগবে দর্শকের।’ অভিনেতা মোশাররফ করিম নতুন নাটক ‘স্বপ্ন ও ভ্রূণ’-এ মৌটুসীর বিপরীতে অভিনয় প্রসঙ্গে বলেন।