গৌরীপুর
ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের সহযোগিতায় ও সংগীত নিকেতনের ১৬ বছর পূর্তি উপলক্ষে তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে (৪ অক্টোবর) শুক্রবার সন্ধ্যায় শিল্পী নিপা বর্মনের একক সংগীতসন্ধ্যার আয়োজন করা হয়। এ সংগীত সন্ধ্যার শুভ উদ্বোধন করেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল। গৌরীপুর সংগীত নিকেতনের শিক্ষার্থী নিপা বর্মন এককভাবে দেশাত্মবোধক, ভাটিয়ালী, মুর্শিদী, লালনগীতি, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, আধুনিকসহ প্রায় ৫০টির মতো গান পরিবেশন করে।
